টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেল মেটলাইফ বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৮:৪০
টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সনদ অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এই স্বীকৃতি সেইসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি, কর্মীদের পেশাগত উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
মেটলাইফ বাংলাদেশের এ অর্জন কর্মীদের জন্য নিরাপদ, বৈচিত্র্যময় ও দক্ষতা বিকাশে সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন এবং সাংগঠনিক সংস্কৃতির মূল্যায়ন করে এই স্বীকৃতি প্রদান করা হয়।
মেটলাইফ বাংলাদেশ জানায়, তারা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে কর্মীরা পেশাগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই উন্নতির সুযোগ পান। বৈচিত্র্যকে মূল্যায়ন, দক্ষতা উন্নয়ন, কর্মীদের সুস্থতা নিশ্চিত করা এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে একটি সহযোগিতাপূর্ণ কর্মসংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রায় ৭৪ বছর ধরে বাংলাদেশের জীবন বীমা খাতে সেবা দিয়ে আসছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী এবং ১৫ হাজার বীমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে সেবা প্রদান করছে। সংবাদ বিজ্ঞপ্তি
