ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রিমিয়াম ডাইনিং ও বিনোদনের নতুন গন্তব্য ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’ উদ্বোধন

প্রিমিয়াম ডাইনিং ও বিনোদনের নতুন গন্তব্য ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’ উদ্বোধন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৭:৪১

বাংলাদেশের লাইফস্টাইল ও বিনোদন খাতে নতুন সংযোজন হিসেবে আকিজ ইনসাফ গ্রুপ উদ্বোধন করেছে ‘দ্য গ্র্যান্ডিয়র’ এবং ‘প্লেফিনিটি’। একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই দুটি প্রতিষ্ঠান।

আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করেন।

দ্য গ্র্যান্ডিয়র-এ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবারের পাশাপাশি আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ এবং মানসম্মত সেবার সমন্বয়ে একটি প্রিমিয়াম ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি শুধু খাবার উপভোগের স্থান নয়, বরং পারিবারিক আয়োজন, বন্ধুদের আড্ডা ও বিভিন্ন উদযাপনের উপযোগী একটি গন্তব্য হিসেবে গড়ে তোলা হয়েছে।

অন্যদিকে প্লেফিনিটি মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র। এখানে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সী দর্শনার্থীদের জন্য এটি নতুন ধরনের বিনোদনের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আকিজ ইনসাফ গ্রুপ জানায়, আন্তর্জাতিক মানের আতিথেয়তা, উন্নত সেবা এবং আধুনিক বিনোদনের সমন্বয়ে গ্রাহকদের জন্য নতুন লাইফস্টাইল অভিজ্ঞতা তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির মতে, দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি বাংলাদেশের প্রিমিয়াম খাবার, বিনোদন ও লাইফস্টাইল খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×