ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রেকর্ড আমানত

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রেকর্ড আমানত
×

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আমানত সংগ্রহে সাফল্য উদযাপনে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাকসহ ঊর্ধ্বতন কর্মকর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

২০২৬ সালের প্রথম ছয় মাসে চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাবে রেকর্ড পাঁচ হাজার কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। গতকাল শনিবার ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অর্জনের তথ্য দিয়েছে। ব্যাংকটি বলেছে, এ অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।

সম্প্রতি সাফল্য উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’ তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তারই প্রতিফলন। গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ব্যাংকিং সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে আমানত সংগ্রহে  উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় অর্জিত হয়েছে এ মাইলফলক। রিলেশনশিপবেসড ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসই অবস্থান বজায় রেখেছে ব্যাংকটি। ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

আরও পড়ুন

×