ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মা দিবসে অনুষ্ঠিত হলো ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’

মা দিবসে অনুষ্ঠিত হলো ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৮

মা দিবস উপলক্ষে মা ও সন্তানদের নিয়ে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ আয়োজন করেছে চপস্টিক। গত শুক্রবার এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

আয়োজনে শিশুদের জন্য ছিল বিভিন্ন গেম ও র‌্যাপিড ফায়ার। এয়ার ফোর্স বেইজ ক্যাম্পের খেলার মাঠেও সবার জন্য খেলার সুযোগ রাখা হয়। সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো খাবার, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা। এ ছাড়া ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পরে মা ও সন্তানদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়।

চপস্টিকের পক্ষ থেকে জানানো হয়, ছবি, কবিতা ও গানের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা চর্চা এবং তাদের সুস্থভাবে বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবসে মা ও সন্তানদের নিয়ে এ ফ্যামিলি ফান ডে আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×