ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির ৮০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি দিল আইএফআইসি ব্যাংক

ঢাবির ৮০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বৃত্তি দিল আইএফআইসি ব্যাংক
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ৩০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি পেয়েছেন।

আরও পড়ুন

×