ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রিন্স সুপারশপের ই-কমার্স কার্যক্রম শুরু

প্রিন্স সুপারশপের ই-কমার্স কার্যক্রম শুরু
×

বৃহস্পতিবার প্রিন্স সুপারশপ লিমিটেডের ই-কমার্স কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রিন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কাজী রুহুল আমীন, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. হেলাল উদ্দিনসহ অন্যরা

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:৩১

প্রিন্স সুপারশপ লিমিটেডের ই-কমার্স কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কাজী রুহুল আমীন, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. হেলাল উদ্দিন, অর্থ পরিচালক কাজী বেলাল হোসেন এবং প্রিন্স সুপারশপের পরিচালক কাজী রাহাতুল আমীন, নির্বাহী পরিচালক কাজী জান্নাতুল ফেরদৌস ও কাজী আয়শা আক্তার।

প্রিন্স সুপারশপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশনস ও ডেভেলপমেন্ট) মো. আকতার হোসেন, জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. রফিকুল ইসলাম চৌধুরী, জেনারেল ম্যানেজার মো. তাজুল ইসলাম খান, ম্যানেজার মো. আব্দুল্লাহ-আল-রাজীব, অ্যাকাউন্টস ম্যানেজার জিয়াউর রহমান, আইটি ম্যানেজার উত্তম কুমার বাগচী, ই-কমার্স ইনচার্জ নাজমুল হাসান এবং ই-কমার্স অপারেশন্স মো. আবরার নিহাল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, ই-কমার্স কার্যক্রম চালুর মাধ্যমে প্রিন্স সুপারশপ লিমিটেডের সেবা কার্যক্রমে নতুন একটি ডিজিটাল অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে গ্রাহকদের জন্য অনলাইনে পণ্য অর্ডার ও সেবা গ্রহণের সুযোগ আরও সহজ ও আধুনিক হবে। এখন থেকে গ্রাহকরা www.princebazarbd.com ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের পণ্য নির্বাচন করে অনলাইনে অর্ডার করতে পারবেন। 

প্রতিষ্ঠানে কর্মকর্তারা বলেন, গ্রাহকরা এখন থেকে ঘরে বসে প্রয়োজনীয় পণ্য অর্ডারের সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ই-কমার্স কার্যক্রমের এই নতুন উদ্যোগ প্রিন্স সুপারশপের ব্যবসায়িক সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×