পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন অতিথিরা।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০০:৫০
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বীমা গ্রাহকদের দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, সিইএফও এস এম আরাফিন কাদের, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি