সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টুর্নামেন্টের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষিকা আনিকা নওরিন। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ০৬:১৩
সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার টুর্নামেন্টের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষিকা আনিকা নওরিন।
জানা যায়, দুই দিনব্যাপী এই ''ইন্ট্রা ল' ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫; সিজন ২'' অনুষ্ঠিত হচ্ছে জাফ এরিনা এবং একাডেমি। ইউনিভার্সিটির আইন বিভাগের ৫৮ ব্যাচ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলেন আয়োজক ৫৮ ব্যাচ এবং ৫৯ ব্যাচ। প্রথম ম্যাচে ৫৮ ব্যাচ ১-০ গোলে বিজয়ী হয়। টুর্নামেন্টে মোট ১০টি ব্যাচ থেকে ১০টি টিম অংশ নেয়। ১৪ অক্টোবর দুপুর ১ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইউওসুফ মাহবুবুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান মো. আসরাফুল ইসলাম, সাউথইস্ট স্পোর্টস ক্লাবের মোডারেটর রিগ্যান আহমেদ।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
- ফুটবল টুর্নামেন্ট
