ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিইউবিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত

বিইউবিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২০:৩২

বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর নতুন বছরের আনন্দকে ঘিরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে উৎসবের আমেজে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

ভোর থেকেই বৈশাখী সাজে সেজে ওঠে বিইউবিটি। রঙিন পোশাক, আলপনা আর ঐতিহ্যবাহী সাজে ক্যাম্পাস যেন নতুন প্রাণে জেগে ওঠে। সকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ প্রজ্বালন ও ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধ সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন স্টল। প্রতিটি বিভাগের স্টলে দেশীয় কারুপণ্য, পিঠা-পুলি ও চারুকলার প্রদর্শনী মেলাকে গ্রামবাংলার আবহে রূপ দেয়। দিনভর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

সন্ধ্যার পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিইউবিটি কালচারাল ক্লাবের আয়োজনে ‘বিইউবিটি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। প্রতিযোগীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

উৎসবমুখর এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন

×