১০ ছবিতে বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০১
অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার শেষ হয়েছে এই দুই তারকার বিয়ে রজকীয় অনুষ্ঠান।
পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ছবি: ইন্সটাগ্রাম
ভারতীয় গণমাধ্যমগুলো খবররে বলা হয়েছে, তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফা বিয়েতে বসেন রাশমিকা ও বিজয়। ছবি: ইন্সটাগ্রাম
বিয়ের পর নিজের সামাজিক মাধ্যমে এই ছবিগুলো শেয়ার করেছেন নবদম্পতি। ছবি: ইন্সটাগ্রাম
এই বিশেষ আয়োজনে রাশমিকার পরেন ঐতিহ্যবাহী কোডাভা স্টাইলের শাড়ি। কোডাভা প্রথা অনুযায়ী শাড়ির ভাঁজ থাকে পেছনের দিকে, যা কুর্গ অঞ্চলের নারীদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ছবি: ইন্সটাগ্রাম
এর আগে সকালে তেলুগু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তেলুগু বিয়েতে রাশমিকার পোশাক ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী। ছবি: ইন্সটাগ্রাম
শোনা যাচ্ছে, তার বিবাহের পোশাকে ছিল মহরৎ ও দামী সিল্ক শাড়ির বিশেষ সমাহার, যা পুরো বিয়ের আয়োজনকে দিয়েছে রাজকীয় আবহ। ছবি: ইন্সটাগ্রাম
ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি ফাঁস না হয়। ছবি: ইন্সটাগ্রাম
উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রাজকীয় রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামী তারকারা উপস্থিত থাকবেন। ছবি: ইন্সটাগ্রাম
‘বিরোশ’ অর্থাৎ বিজয়-রাশমিকার প্রি-ওয়েডিংয়ে আয়োজনে ছিল কে-ড্রামা থিম। কারণ, রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক। ছবি: ইন্সটাগ্রাম
বিয়ের পর বিজয়-রাশমিকার পক্ষ থেকে ভেন্যুর বাইরে উপস্থিত পাপারাজ্জি ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং দুই পরিবারই ভীষণ খুশি। মিষ্টির বাক্সের ওপর রাশমিকার ছবি দেখা গেছে। ছবি: ইন্সটাগ্রাম
- বিষয় :
- রাশমিকা মান্দানা
- বিজয় দেবরাকোন্ডা