ঢাকা থেকে মস্কোর লালগালিচা, ১০ ছবিতে ভাবনা
সিনেমা প্রদর্শনের খানিক আগেই হলে হাজির হন ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৪:১৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১৬:৪১
বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার মঞ্চ যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে প্রাপ্তবয়স্কদের নৃত্য-আসরে। বাস্তব জীবনের এমন অভিজ্ঞতা থেকেই নির্মাতা আসিফ ইসলাম নির্মাণ করেছেন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
যাত্রাপালার আবহে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
প্রিন্সেস চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী গত বৃহস্পতিবার ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লালগালিচায় অংশ নেন তিনি। ছবি: ফেসবুক
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করছেন তিনি। ছবি: ফেসবুক
বিমানে উঠেই বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বসিত একটি ছবি শেয়ার করেছেন ভাবনা। ছবি: ফেসবুক
আশনা হাবিব ভাবনা অভিনীত চলচ্চিত্রটি উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। ছবি: ফেসবুক
চলচ্চিত্রটি যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটে নির্মিত, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রীয় আকর্ষণে পরিণত হন। ছবি: ফেসবুক
এছাড়া ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটি সমাজের বদলে যাওয়া রুচি ও বিনোদনধারার প্রতিফলনই গল্পটির মূল বিষয়। ছবি: ফেসবুক
ভাবনা জানান, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে। পাশাপাশি যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ের ধরনও রপ্ত করতে হয়েছে তাঁকে। ছবি: ফেসবুক
উৎসবে অংশগ্রহণ নিয়ে ভাবনা বলেন, মস্কোর মতো আন্তর্জাতিক মঞ্চে নিজের কাজ তুলে ধরার অভিজ্ঞতা সত্যিই অনন্য। ছবি: ফেসবুক
তিনি জানান, এই চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বদর্শকের সামনে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে গর্ববোধ করছেন। ছবি: ফেসবুক
- বিষয় :
- ভাবনা
- আশনা হাবিব ভাবনা