ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টাইগার শ্রফ হবেন ‘শক্তিমান’!

টাইগার শ্রফ হবেন ‘শক্তিমান’!
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস ঠেকাতে ভারতে চলছে  লকডাউন। এ সময়টাই ছোট পর্দায় ফিরেছে ছোটবেলার কিছু জনপ্রিয় ধারাবাহিক। এর মধ্যে অন্যতম ধারাবহিক হলো ‘শক্তিমান’। শক্তিমানের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'শক্তিমাননে’র রিমেক  তৈরির ভাবনার কথা জানিয়েছিলেন মুকেশ খান্না। সেই মোতাবেক চলছে । খবর জিনিউজের

আর এই সিক্যুয়েলে নতুন ‘শক্তিমান’ কে হবে’ এ নিয়ে চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে , এতে টাইগার শ্রফকে দেখতে চাচ্ছেন তার ভক্তরা। অন্যদিকে টাইগার ভক্তদের দাবি নাকচ করে মুকেশ খান্না বলেন, শক্তিমানরুপে টাইগার শ্রফকে একদমেই পছন্দ নয় তার।

মুকেশ খান্না জানান, 'শক্তিমান সুপারহিরো হিসাবে জনপ্রিয় হয়েছিল অ্যাকশন-এর জন্য নয়, সুপার পাওয়ার-এর জন্য। শক্তিমান আমাদের অনেক মূল্যবোধ শিখিয়েছিল। সেকারণেই শক্তিমান এতটা জনপ্রিয় হয় উঠেছিল সকলের মধ্যে। তবে টাইগার শ্রফ কেন, শাহরুখ, সালমান, অক্ষয়, অজয় কেউই শক্তিমান হওয়ার জন্য  উপযুক্ত নন। কারণ, তারা ইতিমধ্যেই খ্যতনামা তারকা। তাদের ইমেজের সঙ্গে শক্তিমান-এর চরিত্রটি ঠিক বিশ্বাসযোগ্য করে তোলা যাবে না।’

১৯৯৭ সাল থেকে শুরু করে আজ অবধি শক্তিমান অনেকের কাছেই একটি আইকনিক চরিত্র।

'শক্তিমান'-এর নতুন সংস্করণের কথা তিনি কবে ঘোষণা করবেন এর জবাবে মুকেশ খান্না বলেন, 'যদি করোনার মতো মারণ ব্যাধি পৃথিবীর উপর না আঘাত আনত, তাহলে হয়ত শক্তিমান-এর নতুন সংস্করণ নিয়ে আসার কথা তিনি ঘোষণাই করে দিতেন। তবে ঘটনাচক্রে এই পরিস্থিতিতে পুরনো শক্তিমানকে টিভির পর্দায় ফেরানো হল।''

তবে শুধু শক্তিমানই নয়, টিভির পর্দায় ফিরেছে পুরনো সেই জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ, মহাভারত সহ আরও অনেক কিছুই।

আরও পড়ুন

×