অনিমেষ রায়, পান্থ কানাই ও সৈয়দ সুজনের কণ্ঠে ‘দুর্গম গিরি কান্তার মরু’
অনিমেষ রায়, পান্থ কানাই ও সৈয়দ সুজন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৩:৫৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ | ১৪:১১
দুর্গম গিরি কান্তর মরু, দুস্তর পারাবার হে!/ লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার– জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ গানটি অনেকেরই পছন্দের। গানটি নতুন করে গাইলেন অনিমেষ রায়, পান্থ কানাই ও সৈয়দ সুজন। এর সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সুজন। সম্প্রতি আরটিভির নিজস্ব স্টুডিতে রেকর্ডিং শেষ হয়েছে। গানের ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা।
কাজী নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে আরটিভি মিউজিক লাউঞ্জে গানটি আগামীকাল বিকাল ৫টায় উন্মুক্ত হবে।
গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, “১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ ‘কান্ডারী হুঁশিয়ার’ শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে অনেকেই বেছে নেন। এ ধরনের একটি গান নতুন সংগীতায়োজনে গাইতে পেরে ভালো লাগছে। চেষ্টা করেছি সাধ্যমতো গানটির কথা তুলে ধরতে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে এটি।”
- বিষয় :
- কাজী নজরুল ইসলাম
- গানের স্বত্ব
