ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ফের ট্রলের শিকার আলিয়া ভাট

ফের ট্রলের শিকার আলিয়া ভাট
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০৬:৩৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২০ | ০৬:৪৯

মহেশ ভাটের মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হরহামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। আগামী ২৮ আগস্ট মুক্তি পাচ্ছে পরিচালক মহেশ ভাটের ছবি ‘সড়ক টু’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি মুক্তির দিনক্ষণ শেয়ার করেই বিপাকে পড়েছেন আলিয়া ভাট।

জিনিউজের প্রতিবেদন বলছে , ‘সড়ক টু’-এর পোস্টার এবং মুক্তির প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার মুখে পড়তে হয় আলিয়া ভাটদের।

সড়ক টু-এ মুক্তির দিনক্ষণ জানানোর পর বিপাশা বসু, জোয়া আখতারদের মতো সেলেবদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান আলিয়া ভাট। কিন্তু ট্রলের আশঙ্কায় ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দেন আলিয়া। 

ইনস্টাগ্রামে আলিয়া কমেন্ট সেকশন খুঁজে না পাওয়ার পর, তাকে ঘিরে ট্যুইটারে চলতে থাকে একের পর এক সমালোচনা। 

কেউ বলতে শুরু করেন, আলিয়া যতই ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিন না কেন, তার সিনেমা কেউ দেখবে না। কেউ বলেত শুরু করেন, নতুন করে আলিয়াকে ট্র করা হোক। কেউ আবার আলিয়াকে সরাসরি বয়কটের ডাক দেন। অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেদার ট্রলের শিকার হলেও এ  বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।

আরও পড়ুন

×