ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুধু রোমান্টিক চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না: ইয়াশ রোহান

শুধু রোমান্টিক চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না: ইয়াশ রোহান
×

ইয়াশ রোহান। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৭:৫৬

ইয়াশ রোহান কেবল রোমান্টিক চরিত্রের অভিনেতা নন। ছোটপর্দা, ওয়েব সিরিজ এবং সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে, তার অভিনয়শক্তি কতটা স্থিতিশীল এবং বহুমুখী। ‘স্বপ্নজাল’, ‘পরাণ’ এবং ‘ফাতেমা’র মতো সিনেমায় অভিনয়ের পর দর্শকরা ইয়াশকে বিশ্বাসযোগ্য অভিনেতা হিসেবে মনে রাখছেন।

২০২৬ সালে ইয়াশের জন্য অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতার বছর। তিনি এখন এমন চরিত্রে কাজের সুযোগ খুঁজছেন, যা তাঁকে প্রচলিত ধাঁচের বাইরে পরীক্ষা করতে দেবে।

ইয়াশ বলেন, ‘আমি চাই প্রতিটি চরিত্রে নতুন কিছু নিয়ে আসতে। শুধু রোমান্টিক বা সাধারণ চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। নতুন ধরনের গল্প এবং ভিন্ন চরিত্র আমাকে আমার অভিনয়ের সীমানা পরীক্ষার সুযোগ দেয়। দর্শক যখন আমাকে ভিন্ন আঙ্গিকে দেখে, তখনই আমি সত্যিই পূর্ণতা অনুভব করি।’

অন্যদিকে পরিচালকরা বলছেন, ইয়াশের মতো অভিনেতা; যিনি প্রতিটি চরিত্রে নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলতে পারেন, তাঁর চাহিদা ক্রমেই বাড়ছে।

অভিনয়ে যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল তা অনেকটাই স্পষ্ট। ‘নির্বাসিত’, ‘চিন্থ’, ‘আগন্তুক’, ‘রাইড শেয়ারিং’, ‘অগ্নিগিরি’, ‘অবাক কাণ্ড’, ‘সে বসে একা’, ‘সম্ভবত প্রেম’, ‘শেষ কিছুদিন’, ‘দত্তক’, ‘প্রেম এসেছিলো একবার’, ‘নবীন উদ্যোক্তা’, ‘ভিলেন’, ‘এসো বসে একসাথে খাই’, ‘অভিশাপ’ থেকে শুরু করে ‘ফরগেট মি নট’সহ আরও বেশ কিছু নাটক, টেলিছবি, ওয়েব সিরিজ ও সিনেমা তাঁর পরিণত শিল্পী ওঠার প্রচেষ্টাকে তুলে ধরে।

ইয়াশ তাই নিঃসংকোচে বলেন, ‘অভিনয়ের তৃষ্ণা মেটানোর মধ্য দিয়েই পরিণত শিল্পী হয়ে ওঠাই আমার লক্ষ্য। এর বেশি কিছু চাওয়ার নেই, এটুকুই আমার স্বপ্নের সীমারেখা।’

আরও পড়ুন

×