ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনের আগে বিচ্ছেদ জল্পনা, প্রথম স্ত্রীকে নিয়ে বিপাকে হিরণ

নির্বাচনের আগে বিচ্ছেদ জল্পনা, প্রথম স্ত্রীকে নিয়ে বিপাকে হিরণ
×

হিরণ চট্টোপাধ্যায় ও অনিন্দিতা চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১৮:২৪

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনের আগে ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বিবাহবিচ্ছেদের মামলা করেছেন-এমন খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছেন তিনি নিজেই।

এক গণমাধ্যমকে অনিন্দিতা বলেন, ‘যা শোনা যাচ্ছে তা ভুল খবর। এখনো আমি ডিভোর্স ফাইল করিনি। যেহেতু বিষয়টা আইনের অধীনে, তাই এখনো কিছু বলতে পারছি না। তবে কিছু পদক্ষেপ তো নেবোই।’

তিনি আরও বলেন, ‘নমিনেশন ফাইলে স্ত্রীর জায়গায় আমার নামই দিতে হবে। ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চেয়েছে আমার থেকে। তা না হলে ভিন্ন কিছু ঘটতে পারে।’

হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক নতুন নয়। দ্বিতীয় বিয়ে নিয়ে ঋতিকা গিরির সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে অনিন্দিতা চট্টোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ (বিবাহিত অবস্থায় পুনর্বিবাহ) ও ৪৯৮এ (গার্হস্থ্য সহিংসতা) ধারায় মামলা হয়। পরবর্তীতে আদালতে আগাম জামিনের আবেদন করেন হিরণ। বিচারপতি জয় সেনগুপ্তর আদলতে তাকে জামিন দেওয়া হয় এবং নিয়মিত তদন্ত কর্মকর্তার কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

সব মিলিয়ে নির্বাচনের আগে ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে জল্পনা তৈরি হলেও, আপাতত বিবাহবিচ্ছেদের মুখ খোলেননি হিরণ। সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

×