করোনাভাইরাসে মারা গেলেন সংগীতার সেলিম খান
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ২৩:৫৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০০:২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে তার মৃত্যু হয় (ইন্নল্লিাহি...রাজিউন)।
সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেলিম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।
গত ৪ ডিসেম্বর সেলিম খানের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ইমপালস হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
নব্বইয়ের দশকের অডিও ক্যাসেটের বাজারের পরিচিতি নাম সংগীতা। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।
- বিষয় :
- সেলিম খান
- সংগীতা
- করোনার প্রাদুর্ভাব
