ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

তৃতীয় লিঙ্গের মানুষদের বেদনার গল্প নিয়ে ‘থার্ড জেন্ডার ২’

তৃতীয় লিঙ্গের মানুষদের বেদনার গল্প নিয়ে ‘থার্ড জেন্ডার ২’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৫:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৭:০০

চলতি বছর ঈদুল আজহায় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ তৃতীয় লিঙ্গের মানুষদের গল্পের ফিকশন ‘থার্ড জেন্ডার’  নির্মাণ করে হন প্রশংসিত। যার ধারবাহিকতায় বছরের শেষে এসে তিনি নির্মাণ করেছেন নাটকটির সিক্যুয়েল ‘থার্ড জেন্ডার ২’।

টার্ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি এখন ইউটিউবে। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসা পাচ্ছে নাকটি। 

এর গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। নাটকটির প্রথম কিস্তিতে ছিলেন মুশফিক ফারহান, শাওন। এবার তারাও আছেন। সঙ্গে যুক্ত হয়েছেন সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিম প্রমুখ।

নাটকটির প্রসঙ্গে মাবরুর রশিদ বান্নাহ বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের গল্প থেকে চাইলেই ফিকশন বানানো যায়। কিন্তু অন্যরকম কাজ করতে চেয়েছি। তাদের নিয়ে রিসার্চ করতে গিয়ে বুঝেছি, তাদের জীবন অনেক দুঃখ-কষ্টের। তাদের যে ফান করা আমরা দেখি সেটা শ্রেফ জীবিকার তাগিদ। এর বাইরে সমাজে তাদের টিকে থাকা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা অনেক সংকটের। নাটকটি ইউটিউবে প্রচারের পর থেকেই দারুন সাড়া পাচ্ছি।  

নাটকটির প্রথম কিস্তিতে যারা ছিলেন বেশীরভাগ শিল্পীরা এখানেও আছে। তবে তাদের চরিত্রগুলো এখানে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। ফিকশনে নাচ ময়না শিরোনামে একটি গানও আছে। যে গানটি কম্পোশিজন করেছেন আলভী, গেয়েছেন তাহসিন। 

আরও পড়ুন

×