ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নায়কের জন্মদিনে ‘কেজিএফ চ্যাপ্টার ২’- এর পোস্টার প্রকাশ

নায়কের জন্মদিনে ‘কেজিএফ চ্যাপ্টার ২’- এর পোস্টার প্রকাশ
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০১:৫০ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৬:৪৫

দক্ষিণ ভারতের ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটির  সিক্যুয়েল নির্মিত হচ্ছে। সিক্যুয়েলেও থাকছেন প্রথম পর্বের নায়ক সুপারস্টার যশ।  

৮ জানুয়ারি এই কেজিএফ তারকার ৩৪তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ পোস্টার প্রকাশ করা হয়েছে। 

আজ টুইটারে কেজিএফ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ও চিত্রনাট্যকার প্রশান্ত নীল পোস্টারটি শেয়ার করেছেন। প্রকাশিত এই পোস্টারে  যশকে বড় আকৃতির একটি হাতুড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পোস্টারের ক্যাপশনে তিনি যশকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

কেজিএফের সিক্যুয়েলেও থাকছে অপরাধচক্রের কাহিনী।  ১৯৮০’র দশকে কর্ণাটকের কোলার স্বর্ণখনিকে নিয়ন্ত্রণ করতে আগ্রহী সন্ত্রাসীদের মধ্যে শক্তির লড়াই।

এর আগে, ৮০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমাটি প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে।

‘কেজিএফ চ্যাপ্টার ২’ তে বড় চমক থাকছে। এসিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হবে। কন্নড়া ভাষার এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষাতেও ডাবিং করা হবে। এ বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। 

আরও পড়ুন

×