ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার
×

রুবেল আহমেদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৪:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, রুবেল আহমেদ ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত ২৭ নম্বর আসামি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নওগাঁ ইউনিয়নের খালকুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আসামিরা সশস্ত্র হামলা চালানোর পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আন্দোলনকারীদের হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় নওগাঁ ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতা সোহেল রানা বাদী হয়ে রুবেল আহমেদসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×