ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ

ঐতিহ্যবাহী বোস কেবিনে চা-আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহ্যবাহী বোস কেবিনে চা-আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত
×
×

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:৩৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ২৩:১১

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেছেন। সোমবার দুপুরে বোস কেবিন আড্ডা দেওয়ার জায়গা জানতে পেরে তিনি তাঁর সঙ্গী-সাথিদের নিয়ে এখানে চা খাওয়ার পর কিছুক্ষণ আড্ডা দেন। বোস কেবিনের পক্ষ থেকে তাঁকে তাদের স্মারক টি-শার্ট উপহার দেওয়া হয়। তিনি বোস কেবিনের রান্নাঘর ঘুরে এর আঙিনায় দাঁড়িয়ে ট্রেন চলে যাওয়ার দৃশ্য দেখেন। ট্রেনের যাত্রীদের উদ্দেশে হাত নাড়েন।

‎‎‎ক্রিস্টেনসেন পরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অর্চনা একাডেমী আয়োজিত শিশু কিশোরদের নৃত্য পরিবেশন উপভোগ করেন।

পরিদর্শন শেষে নিজের অনুভূতি ব্যাক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজার উদযাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পুজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

ঘুরে দেখলেন পুরাকীর্তি পানাম নগরী ও লোক কারুশিল্প যাদুঘর 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে তিনি সোনারগাঁয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়াও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানী পল্লী পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টায় তিনি প্রথমে তার প্রতিনিধি দল নিয়ে ঐতিহাসিক পানাম নগীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানি পল্লী ঘুরে জামদানি শিল্পীতের হাতের বুনতে তৈরি জামদানি শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সময় স্বল্পতার কারনে বড় সরদার বাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরবর্তীতে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টুডিয়ান তানজিলুর রহমান বলেন, অল্প সময় মার্কিন রাষ্ট্রদূত পানাম নগরীতে অবস্থান করেন। তিনি তার পরিবার নিয়ে পানাম নগরী ঘুরতে এসেছেন। বলা যায়, এটা একটা পারিবারিক সফর। তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে পানাম নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছনতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×