বসন্তে ত্বকের যত্ন
ডা. তাওহীদা রহমান ইরিন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:১২
শীত শেষে বসন্ত আসে বিভিন্ন ফুলের আগমনী বার্তা নিয়ে। এ সময় হালকা বাতাস থাকে, বাতাসে উড়ে বেড়ায় ধুলাবালি। বিভিন্ন ফুলের রেণু ত্বকে ব্রণ ও অন্যান্য সমস্যা তৈরি করে। এ জন্য সঠিক যত্ন নেওয়া চাই। লিখেছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. তাওহীদা রহমান ইরিন
বসন্তে ত্বক পরিস্কার রাখার বিকল্প নেই। ত্বকের ধরন অনুযায়ী আলাদা যত্ন নিতে হবে। ত্বকের ধরন মূলত তৈলাক্ত, স্বাভাবিক, শুস্ক, মিশ্র, সেনসিটিভ হয়ে থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষের ত্বক তৈলাক্ত ও মিশ্র। বসন্তকালে সকাল ও রাতের ত্বক পরিচর্যার রুটিন আলাদা হবে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা গরমকালে গ্লাইকোলিক এসিডযুক্ত বা সেলিসালিক এসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করেন। শীতকালে ব্যবহার করেন জোজোবা অয়েলযুক্ত ক্লিনজার। সে ক্ষেত্রে একজন ব্যক্তি বসন্তে শীতের জন্য যে ফেসওয়াশ ব্যবহার করতেন, সেটি সকালে ব্যবহার করবেন। এতে ত্বক ভালো থাকবে। রাতে ব্যবহার করবেন গ্লাইকোলিক এসিডযুক্ত বা সেলিসালিক এসিডযুক্ত ফেসওয়াশ। শুস্ক ত্বকের অধিকারীরা সারা বছর গোট মিল্ক্ক বা ক্যামোমাইলের নির্যাসযুক্ত ক্লিনজার ব্যবহার করতে পারেন। স্বাভাবিক ত্বকের জন্য শীতে ওটমিলযুক্ত ক্লিনজার ব্যবহার করা ভালো। গরমে জোজোবা অয়েলযুক্ত ক্লিনজার ব্যবহার করলে ত্বক টানটান থাকে।
সিরাম ও ময়েশ্চারাইজার
ময়েশ্চারাইজার ছাড়া ত্বকের যত্ন হয় না। ত্বক ভালো রাখতে এর ভূমিকা অনন্য। গ্রীষ্ফ্মকালে একটু লাইট ওয়েট, হালকা ক্রিম বা ফোমের লোশন কিংবা ক্লিনজার ব্যবহার করলেও শীতকালে ভারী ক্রিম ব্যবহার করতে হয়। তবে শীত কিংবা গ্রীষ্ফ্ম সব ঋতুর জন্য ভালো উপাদান হলো হাইলোনিক এসিডযুক্ত সিরাম। সব ধরনের ত্বকের জন্য এটি ভালো। শুস্ক ও স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে এর সঙ্গে আরও কিছু ময়েশ্চারাইজার উপাদান মেশাতে হবে। যাঁদের ত্বক অনেক শুস্ক, তাঁরা সিরামাইড, লিপিড ফ্যাটি এসিডযুক্ত ডিরিচ ক্রিমি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা গ্রীষ্ফ্মকালে হাইলোনিক এসিডযুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক স্বাভাবিক তাঁরা ভিটামিন-ই, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
বসন্তেও সানস্ট্ক্রিন : শীত কিংবা বসন্ত- সব ঋতুতেই সানস্ট্ক্রিন ব্যবহার করতে হবে। রোদে যাওয়ার আগে সানস্ট্ক্রিন ব্যবহার না করলে কালচে দাগ পড়ে। চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায়। আপনার সানস্ট্ক্রিন যেন এসপিএফ ৫০ যুক্ত হয়, আর পি এ +++ যুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। খেয়াল করবেন এটি যেন অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্রা রে থেকে ত্বককে রক্ষা করবে। ইনফ্রা রে আসে নানা ধরনের ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, হেয়ার ড্রায়ার, চুলার আগুন ইত্যাদি থেকে। যাঁরা ঘরের ভেতর কাজ করেন, তাঁরাও সানস্ট্ক্রিন ব্যবহার করবেন। কারণ হাই এনার্জি ভিজিবল লাইট সেগুলো থেকে ইনফ্রা রে আসে। এগুলো ত্বককে ড্যামেজ করে। বসন্তের প্রোগ্রামের আগে সাজার সময় প্রাইমারের আগে সানস্ট্ক্রিনটা ব্যবহার করতে হবে। া
লেখক : চর্মরোগ বিশেষজ্ঞ
মডেল :কেয়া পায়েল; ছবি : কাব্য
- বিষয় :
- ত্বকের যত্ন
- বসন্ত
- ত্বক পরিস্কার
- তৈলাক্ত ত্বক