ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু
×

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ২২:০৪

রূপায়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথমবার রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। দেশের বিভিন্ন গলফ ক্লাবের ছয় শতাধিক গলফার তিনদিনের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
 
বুধবার টুর্নামেন্টে প্রথমদিন অংশ নিয়েছে ১০০জন গলফার। তাদের মধ্যে ২৫ জন নারী ও ৫ জন ছিলেন জুনিয়র গলফার। অংশ নেওয়া সব গলফারের পারফরম্যান্স বিচারে সিনিয়র, জুনিয়র, রেগুলার ও লেডিস-এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

শনিবার টুর্নামেন্টের শেষ দিনের সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। এরপর বিকেলে পুরস্কার বিতরণ করবেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল রেজাউল মজিদ। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×