ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আতঙ্ক
প্রতীকী ছবি। বিবিসি থেকে নেওয়া।
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ২২:২৭ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ২২:২৭
ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত দুই মাসে দেশটির অনেক মানুষ এতে সংক্রমিত হয়েছে। এটির লক্ষ্যণ দীর্ঘস্থায়ী অসুস্থতা ও কাশি। দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারির সংঙ্গে লড়াইয়ের পর ফ্লুর সংক্রমণ বৃদ্ধি জনমনে আতঙ্ক তৈরি করেছে। খবর এনডিটিভির।
বিশেষজ্ঞরা বলছেন, এটি গত দুই-তিন মাস ধরে ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে। লক্ষ্যণগুলোর মধ্যে সাধারণত দীর্ঘস্থায়ী কাশি ও জ্বর অন্তর্ভুক্ত। সম্প্রতি অনেক রোগী দীর্ঘমেয়াদে এসব লক্ষ্যণে ভুগার অভিযোগ করেছেন।
উত্তর প্রদেশের সিদ্ধ হাসপাতালের ডা. অনুরাগ মেহরোত্রা বলেন, এ সংক্রমণ থেকে সুস্থ হতে সময় লাগছে। লক্ষণগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য উপ-ধরনের চেয়ে বেশি শক্তিশালী। ভাইরাসটি থেকে সেরে উঠার পরেও লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে থাকে।
- বিষয় :
- ইনফ্লুয়েঞ্জা
- ভাইরাস
- ভারত
