ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা: অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাস

করোনা: অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাস
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৪:৫৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৬:০৪

করোনাভাইরাসের জেরে ভারতের পশ্চিমবঙ্গে গত ১৬ মার্চ থেকে স্কুলগুলিতে পাঠদান বন্ধ রয়েছে। এ কারণে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কাউকে ফেল না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির শিক্ষামন্ত্রী। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার জানিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভারতের সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। 

নবম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।তিনি জানান, এই বিষয়ে আলোচনা চলছে। তবে আপাতত প্রযুক্তির সাহায্যে ক্লাস নেওয়ার চিন্তাভাবনায় জোর দেওয়া হচ্ছে। মূলত ই-মেল, ওয়েবসাইট বা টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন

×