ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:০২ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৩০

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৯৫০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩ জনে। খবর রয়টার্সের

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন। এর মধ্যে ৬ হাজার জনকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রতিবেশি দেশ ইতালির পর স্পেনে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেল। 

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইতালিতে করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। 

গত ডিসেম্বরের শেষে চীনে হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর গত তিন মাসে ভাইরাসটিতে সারাবিশ্বে মারা গেছেন ৪৮ হাজার ৩২০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ১৭১ জন।   


আরও পড়ুন

×