ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা ঠেকাবে খুদে বিজ্ঞানীর তৈরি মাস্ক!

করোনা ঠেকাবে খুদে বিজ্ঞানীর তৈরি মাস্ক!
×

দিগন্তিকা বসু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৪১

ভারতের একাদশ শ্রেনির এক ছাত্রীর বানানো মাস্ক নিয়ে তুলকালাম কাণ্ড চলছে।তার হাতে তৈরিকৃত এই মাস্ক নাকি সহজেই করোনা ঠেকাবে?

ঠিক এই কাণ্ডটি ঘটিয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের একাদশ শ্রেণির ছাত্রী দিগন্তিকা বসু। সম্প্রতি এই মাস্কের উদ্ভাবন করেছে সে। তার এই আবিষ্কার ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

মেমারি শহরের বাসিন্দা দিগন্তিকার এই নতুন মাস্ক তৈরিতে গুনতে হয়েছে মাত্র ২০০ রুপি। তার দাবি এই মাস্ক পড়লে সহজেই নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।দিগন্তিকার এই আবিষ্কারের পোশাকি নাম দেওয়া হয়েছে পিওর এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডেস্ট্রয়ার মাস্ক।

তার বাবা সুদীপ্ত বসু জানান, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড-১৯ সলিউশন চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত করেছে এই নয়া মাস্ক। সেখানকার ভাইরোলজিস্টরা খুবই আশাবাদী এই মাস্কের বিষয়ে। 

তিনি আরও দাবি করেছেন, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়ার বিজ্ঞানীরা কীভাবে এটা সম্ভব হচ্ছে তা খতিয়ে দেখছেন। 

এছাড়া বীর সুন্দর সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজির আইডিয়া ইনোভেশন শাখা ‘হ্যাক ফর কোভিড-১৯’-এর তালিকাভুক্ত হয়েছে এই আবিষ্কার।

এ বিষয়ে দিগন্তিকার ভাষ্য, মাস্ক এই সময় খুবই জরুরির সকলের কাছে। মাত্র ২০০ রুপি খরচ করে করোনা থেকে দূরে থাকা যেতে পারে। দিগন্তিকা এর আগে তার বিভিন্ন আবিষ্কারের জন্য কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে পুরস্কৃতও হয়েছে। জাতীয় পুরস্কারও পেয়েছে সে বেশ কয়েকবার।

করোনা মোকাবিলায় তার এই আবিষ্কার এখন শুধু সরকারি স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

×