ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মিয়ানমারে জান্তার সমালোচনা করায় র‍্যাপার গ্রেপ্তার

মিয়ানমারে জান্তার সমালোচনা করায় র‍্যাপার গ্রেপ্তার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৩ | ০০:৫৫ | আপডেট: ৩০ মে ২০২৩ | ০০:৫৫

মিয়ানমারে জান্তা সরকারের সমালোচনা করার অভিযোগে এক র‍্যাপ শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর অভিযোগ, তিনি প্রপাগান্ডা ছড়াচ্ছেন।

এক বিবৃতিতে সেনাবাহিনীর জনসংযোগ টিম জানায়, ‘জাতির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং প্রপাগান্ডা ছড়াবার কারণে' বিউ হারকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ডয়েচে ভেলের

বিউ হার নামের এই শিল্পী সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি সাম্প্রতিক লোডশেডিংয়ের বিষয়ে জান্তা সরকারের সমালোচনা করেন।

তিনি সেনা সরকার প্রধান মিন অং হ্ল্যাংয়ের সমালোচনা করে বলেন, অং সান সুচির বেসামরিক সরকারের আমলে বিদ্যুৎ সমস্যা ভালোভাবে মোকাবেলা করা গেছে।

তবে তাকে কোনো অপরাধে আইনিভাবে অভিযুক্ত করা হয়েছে কিনা, বা তাকে কোথায় রাখা হয়েছে, এসব বিষয়ে কিছুই এখনও জানা যায়নি।

বিউ হার মিয়ানমারের বিখ্যাত সুরকার নায়েঙ মিয়ানমারের সন্তান। তার গান ‘কাবার মা কিয়ায় বু' ২০২১ সালের সেনা অভ্যুত্থানবিরোধী প্রতিবাদগুলোতে ব্যাপকভাবে গাওয়া হতো।

আরও পড়ুন

×