ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের নেতৃত্বে নতুন মুখ

কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের নেতৃত্বে নতুন মুখ
×

সাইফুল্লাহ মীর ওরফে গাজি হায়দার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৩:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের কাশ্মীরে হিজবুল মুজাহিদিনকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ মীর ওরফে গাজি হায়দার। বর্তমানে ২৬ বছর বয়সী এই যুবক ছয় বছর আগে রিয়াজ নাইকুর তত্ত্বাবধানে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। রোববার এজন সিনিয়র কর্মকর্তা এমনটা জানিয়েছেন। খবর এনডিটিভি, জি নিউজের।

ওই কর্মকর্তা জানান, পাকিস্তানঅধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে হিজবুল মুজাহিদিনের প্রধান কার্যালয় থেকে তাদের মুখপাত্র সলিম হাশমি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে হিজবুল মুজাহিদিনকে নেতৃত্ব দেবে সাইফুল্লা মীর ওরফে গাজি হায়দার। উপত্যকায় হিজবুলের ডেপুটি চিফ অপারেশনাল কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে জাফরুল ইসলামকে। প্রধান সামরিক উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন আবু তারিখ ভাই।

সাইফুল্লা মীর মুসাইব এবং ডাক্তার সাইফ নামেও পরিচিত। দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও তিনি চিকিৎসা করেন পুলিশের গুলিতে আহত সহযোদ্ধাদের। দক্ষিণ কাশ্মীরের মালাংপোরা অঞ্চলের বাসিন্দা সাইফুল্লা স্কুল শেষ হওয়ার পর মীর ভোকেশনাল ট্রেনিং স্কুলে ভর্তি হন। পুলওয়ামার সরকার পরিচালিত আইটিআই থেকে বায়ো মেডিকেল পাশ করে তিনি টেকনিশিয়ানের চাকরি পান শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজিতে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন সাইফুল্লাকে এ ক্যাটাগরি সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ানেই তিনি সবচেয়ে বেশি সক্রিয়।

আরও পড়ুন

×