ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যাত্রীদের মাস্কপরা বাধ্যতামূলক করেছে এয়ার ফ্রান্স কেএলএম

যাত্রীদের মাস্কপরা বাধ্যতামূলক করেছে এয়ার ফ্রান্স কেএলএম
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০৪:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

এয়ার ফ্রান্স কেএলএমের যাত্রীদের জন্য মাস্কপরা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এই ব্যবস্থা চলবে। তবে ১০ বছরের কম বয়সীদের বাধ্যতামূলক মাস্ক পরার আওতায় রাখা হয়নি। করোনা পরিস্থিতিতে সংক্রমণরোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর এনডিটিভির।

রোববার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, মুখে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া যাত্রীদের বিমানের গেটে উঠতে দিতে অস্বীকার করা হতে পারে। 

বেশিরভাগ বিমান সংস্থার মতো কেএলএমও তাদের সগুলো বিমানকে হ্যাঙ্গারে নিয়ে গেছে। তবে কিছু সংখ্যক বিমান এখনো চালু রয়েছে।

করোনা সঙ্কটের কারণে সামাজিক-দূরত্বের নিয়ম মেনে কীভাবে বিমান চালানো হবে, তা নিয়ে বিতর্কস তুঙ্গে উঠলে বৈশ্বিক বিমান সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) যাত্রীদের মুখোশ পরার ওপর মত দিয়েছে।

আরও পড়ুন

×