সামাজিক দূরত্ব মানা হবে না ভারতের পরিযায়ীবাহী ট্রেনে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৪:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস মোকাবিলায় ভারতে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনে আর সামাজিক দূরত্ববিধি মানা হবে না। ভর্তি যাত্রী নিয়েই এই ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলমন্ত্রণালয়। এছাড়া শেষ স্টেশনের আগে আরও তিনটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।
লকডাউনের কারণে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২৪ কোচের একটি ট্রেনে সাধারণভাবে প্রতি কোচে ৭২ জন করে যাত্রী নেওয়া যায়। সামাজিক দূরত্ব মানতে মিডল বার্থ খালি রেখে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিক স্পেশাল ট্রেনে আর মিডল বার্থ ফাঁকা রাখা হবে না জানানো হয়েছে।
সামাজিক দূরত্ব বিধি মানতে এতদিন শ্রমিক স্পেশাল ট্রেনে প্রতি কোচে ৫৪ জন করে যাত্রী নেওয়া হচ্ছিল। তা পালটে আবার ৭২ জন করেই যাত্রী নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব শ্রমিকদের রাজ্যে ফেরাতে এই পদক্ষেপ বলে দাবি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।