নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ২০
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৬:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দুনিয়া জুড়ে করোনা-আতঙ্কে অস্থিরতার মধ্যেও থেমে নেই হানাহানি। সোমবার আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়ে দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য সংবাদ সংস্থা।
তিল্লাবেরি অঞ্চলের গভর্নর ইব্রাহিম তিদজানি কাচেল্লা রোববার জাতীয় রেডিওকে বলেছেন, হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে এসেছিল। তারা হত্যাযজ্ঞ চালিয়ে দোকানপাট লুট করে নেয়।