ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌদি গ্যাজেটের প্রতিবেদন

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ

সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
×

পবিত্র কাবাঘর। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ২২:১৯ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ২২:৩৭

সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে রোববার একথা জানিয়েছে সৌদি গ্যাজেট। 

এক প্রতিবেদনে সৌদি গ্যাজেট জানায়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও অন্য যেকোনো ধরনের ভিসাধারীরা সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

ওমরাহ পালন সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত জুলাইয়ে ফেডারেল মন্ত্রিসভা ২০২৬ সালের হজ নীতি আনুষ্ঠানিক অনুমোদন করে।

আরও পড়ুন

×