ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেদাউগি বাঁধসহ কিছু অঞ্চল পুনর্দখলের দাবি জান্তার

সেদাউগি বাঁধসহ কিছু অঞ্চল পুনর্দখলের দাবি জান্তার
×

ছবি: ইরাবতী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১৮:১২

মিয়ানমারের সেনা সরকার জানিয়েছে, তারা মান্ডালে অঞ্চলের মাদায়া টাউনশিপ ও শান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সেদাউগি বাঁধ, একটি সামরিক সদরদপ্তর এবং আশপাশের এলাকার নিয়ন্ত্রণ পুনরায় নিয়েছে তারা।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জান্তা জানায়, ২০ অক্টোবর পাঁচটি দিক থেকে সেনা অভিযান শুরু হয় এবং ৭ নভেম্বর এলাকাটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। খবর ইরাবতীর

এতে বলা হয়, অভিযানের সময় মোট ৪২টি সংঘর্ষ হয়েছে। এতে ১৪ মরদেহ উদ্ধার এবং ৬০টির বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদেরও কয়েকজন সদস্য এতে নিহত হয়েছেন।

মিয়ানমার সেনাবাহিনী সাম্প্রতিক মাসগুলোতে মাদায়া টাউনশিপে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে একাধিক অভিযান চালাচ্ছে। এর আগে ২৪ আগস্ট ফায়াউং টাউং স্বর্ণখনি ও ২৮ আগস্ট আলফা সিমেন্ট কারখানা পুনর্দখলের দাবি করেছিল সেনা সরকার।

আরও পড়ুন

×