ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নতুন ফটোশুটে ‘স্লিম’ মিশেল ওবামা, নেটিজেনদের মধ্যে কৌতূহল

নতুন ফটোশুটে ‘স্লিম’ মিশেল ওবামা, নেটিজেনদের মধ্যে কৌতূহল
×

নতুন ফটোশুটে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৭:১৮

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নতুন এক ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক ছবিতে তাকে তুলনামূলকভাবে আরও স্লিম দেখা যাওয়ায় অনেকে ধারণা করছেন— তিনি ওজন কমানোর ওষুধ ওজেমপিক ব্যবহার করছেন হয়ত।

৬১ বছর বয়সী মিশেল সম্প্রতি প্রকাশিত তার ফ্যাশন বিষয়ক স্মৃতিকথা দ্য লুক–এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিখ্যাত ফটোগ্রাফার অ্যানি লেইবোভিৎসের সঙ্গে করা নতুন ফটোশুটের পর্দার পেছনের কিছু ভিডিও তিনি নিজেই শেয়ার করেন। সেখানে দেখা যায়, গাঢ় ধূসর ভি-নেক টি-শার্ট, নীল জিন্স, বাদামি বুট ও মিলিয়ে বেল্ট পরা আত্মবিশ্বাসী মিশেলকে। ছবিতে তিনি চুলে হাত রেখে আছেন আর বাতাসের ঝাপটায় উড়ছে চুল।

এই ভিডিও ও ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে। অনেকে তার নতুন করে গঠিত দৈহিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করতে শুরু করেন। কেউ বলছেন, তাকে আরও রোগা দেখাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এটা কি ওজেমপিক বা অন্য কোনো ওজন কমানোর ওষুধের প্রভাব?

এটা শুধু প্রথম নয়— এ বছরের মার্চেও মিশেলের একটি ছবি তার স্টাইলিস্ট মেরেডিথ কুপ শেয়ার করলে একই ধরনের আলোচনা হয়েছিল। তখনও তাকে বেশ শুকনো দেখায় বলে মন্তব্য করেন অনেকে।

তবে, পিপল ম্যাগাজিনের সাথে ২০২২ সালে এক সাক্ষাৎকারে, ৬১ বছর বয়সী এই নারী মেনোপজের সময় তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে ওজন বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন। যা মন্তব্যকারীরা এড়িয়ে গেছেন।

রেডিট ও এক্স (টুইটার)-এ এই নিয়ে আলোচনা চলছে। কেউ সরাসরি বলছেন—ওজেমপিকের প্রভাবেই নাকি তার এমন শারীরিক পরিবর্তন। আবার কেউ কেউ বলছেন, কঠোর ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলও হতে পারে এটি।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি কি ওজেমপিক নিচ্ছেন, অন্যজন বলেন, ওজেমপিক নিলেও তিনি তো মিশেল ওবামাই থাকবেন।

তবে এগুলো একেবারেই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য। বাস্তবে মিশেল ওবামা বরাবরই নিজের সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিয়েছেন।

ওজেমপিক মূলত টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি প্রেসক্রিপশন ওষুধ। এতে থাকা সক্রিয় উপাদান সেমাগ্লুটাইড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং একই সঙ্গে ক্ষুধা কমায়। এই ক্ষুধানাশক প্রভাবের কারণেই ওষুধটি এখন ওজন কমানোর আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ডাক্তারদের মতে, এটি কোনো সৌন্দর্য রক্ষার ওষুধ নয়—বরং নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনেই এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×