জাতিসংঘের কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৭
আগামী বছর নিজেদের বাজেট ১৫ দশমিক ১ শতাংশ কমানো এবং ১৮ দশমিক ৮ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
দাতা দেশগুলোর কাছ থেকে পাওনা এক দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলার পৌঁছায় নিজেদের বাজেট কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘ। সংস্থাটি মূলত সদস্য দেশগুলোর দানের টাকায় চলে।
কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোর যে পরিমাণ অর্থ দেওয়ার কথা, তারা সেটি দিচ্ছে না। এতে করে সদস্যদের কাছে জাতিসংঘের পাওনা ২ ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে।
গত সোমবার ২০২৬ সালের বাজেট ঘোষণা করেন গুতেরেস। এতে বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সাল থেকে ৫৭৭ মিলিয়ন ডলার কম। বিবিসি।
