ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফের বিক্ষোভ, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফের বিক্ষোভ, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের
×

আইসিই এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। রোববার মিনেসোটার মিনিয়াপোলিসে। ছবি: এএফপি

বিবিসি বাংলা

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১২:১৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১২:৫৩

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারও গুলিতে এক মার্কিন নাগরিকের মৃত্যুর পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন স্থানীয়রা। রাজ্যের গভর্নর টিম ওয়ালজ সেখান থেকে ফেডারেল এজেন্টদের সরিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এটি একটি সন্ধিক্ষণ।

নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে-র উচিত রাজ্যের কারাগারে থাকা সব বন্দিকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।

গত শনিবার অ্যালেক্স প্রেট্টি নামের মার্কিন নাগরিককে হত্যার আগ মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের পক্ষ থেকে। গুলি করার যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেগুলোর বিষয়ে বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেইগ বভিনো বলেছেন, সত্য উদঘাটনের জন্য তদন্ত হওয়া দরকার।

এক সংবাদ সম্মেলনে গ্রেইগ বভিনো বলেন, শনিবারের ঘটনার সঙ্গে জড়িত সব এজেন্ট এখনও কাজ করছেন। তবে তাদের মিনিয়াপোলিস থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার জন্য এটি করা হয়েছে।

এক সাংবাদিক বভিনোকে প্রশ্ন করেন চলতি মাসেই মিনিয়াপোলিসে দুটি মৃত্যুর দায় তিনি নিচ্ছেন কি-না। জবাবে বভিনো বলেন, আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের সময় যারা বাধা তৈরি করেছে তাদের কারণেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×