ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

থাইল্যান্ড-ভিয়েতনামে সরকারি কর্মীদের হোম অফিস

থাইল্যান্ড-ভিয়েতনামে সরকারি কর্মীদের হোম অফিস
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৫:৪১

তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় ও জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভব হলে সরকারি কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে। সরকারি দপ্তরগুলোকে তাদের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।

প্রতিবেশী দেশ ভিয়েতনামে সরকার জ্বালানির ঘাটতি ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা বহু পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে। এ ছাড়া, জ্বালানির চাহিদা কমাতে কোম্পানিগুলোকে বলা হয়েছে, যখনই সম্ভব কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে। সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

×