ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের পাইলট উদ্ধার ও ক্রু সদস্যকে গ্রেপ্তারের খবর অস্বীকার করল ইরান

যুক্তরাষ্ট্রের পাইলট উদ্ধার ও ক্রু সদস্যকে গ্রেপ্তারের খবর অস্বীকার করল ইরান
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৮:৪২

ইরানের দক্ষিণাঞ্চলীয় কোহগিলুইয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির একটি উপ-ইউনিট এবং একই প্রদেশের গভর্নর- উভয়েই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্রু সদস্যকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন।

এছাড়া প্রথম পাইলটকে যুক্তরাষ্ট্র উদ্ধার করেছে- এই দাবিও অস্বীকার করেছেন গভর্নর এবং একে তিনি ‘শত্রুর কৌশল’ বলে অভিহিত করেছেন।

ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেলগুলো নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ‘পাইলটকে জীবিত ধরে’ এবং এর জন্য পুরস্কারও ঘোষণা করেছে।

ইরানি গণমাধ্যম প্রায় ৫০,০০০ পাউন্ড (৬৬,১০০ ডলার) পর্যন্ত পুরস্কারের খবর প্রকাশ করেছে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×