ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৫-ইঞ্চি কামান থেকে গুলি, যেভাবে ইরানি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র

৫-ইঞ্চি কামান থেকে গুলি, যেভাবে ইরানি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র
×

ইরানের কার্গো জাহাজের পাশে মার্কিন হেলিকপ্টার। ছবি: সেন্টকম/এএফপি

সিএনএন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৫:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ১৫:৩৬

ওমান উপসাগর দিয়ে চলার সময় ইরানি কার্গো জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, জব্দের আগে তুসকা নামের জাহাজটিতে ৫-ইঞ্চি গান (কামান) থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

মার্কিন নৌবাহিনীর সরবরাহ করা ভিডিওতে দেখা গেছে, তুসকার কর্মীদের ইঞ্জিন রুম খালি করার সতর্ক বার্তা দেওয়ার পর রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ থেকে তিন দফায় গুলি করা হয়। সূর্যাস্তের পর ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, মেরিন সদস্যরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজটিতে নামছেন।

 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও বিশ্লেষক কার্ল শুস্টার সিএনএনকে বলেন, তুসকার ডিজেল ইঞ্জিন অকেজো করতে রণতরীর কামান থেকে অন্তত দুটি আঘাতের দরকার ছিল। ইউএসএস স্প্রুয়েন্স থেকে ছোড়া তিনটি গুলিই লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে মনে হয়েছে।

কার্ল শুস্টার আরও বলেন, ‘এই আঘাতের পর সম্ভবত জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে।’ সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা জাহাজটিতে আছেন। সেটি এখন মার্কিন হেফাজতে আছে।

আরও পড়ুন

×