ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদায় করা টোলের অর্থ ব্যাংকে রাখার কথা জানাল ইরান

হরমুজ প্রণালি

আদায় করা টোলের অর্থ ব্যাংকে রাখার কথা জানাল ইরান
×

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ফটক। ফাইল ছবি: রয়টার্স

বিবিসি বাংলা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৮:৪৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১৮:৫৮

ইরানের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।

তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত খবর অনুযায়ী, এ রাজস্ব কীভাবে সংগ্রহ করা হয়েছে বা কারা এ টোল পরিশোধ করেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। বিবিসি স্বাধীনভাবে হামিদরেজার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

চলমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছিল, ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করেছে। চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়েও আলোচনা চলছে।

তবে সেসময় ইরান যাতায়াতের জন্য ঠিক কী পরিমান অর্থ ফি হিসেবে নিচ্ছে, বা আদৌ কোনো ফি নিচ্ছে কি না- সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। মার্চ মাসের শেষ দিকে প্রণালি পার হওয়ার জন্য তেহরান জাহাজপ্রতি ২০ লাখ ডলার ফি নিচ্ছে এমন খবর প্রকাশ হয়েছিল। তখন ভারতে অবস্থিত ইরানি দূতাবাস দাবিটি অস্বীকার করে।

বুধবার ইরানের আরেকজন ঊর্ধ্বতন সংসদ সদস্য আলিরেজা সালিমি তাসনিম নিউজকে বলেছেন, তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি সংগ্রহ করেছে।

সালিমি আরও বলেন, সংগৃহীত অর্থের পরিমাণ এবং ফি নির্ভর করে জাহাজের ধরন, বহন করা পণ্যের পরিমাণ এবং ওই নৌযানটি ইরানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তার ওপর। এই ফি কীভাবে এবং কী পরিমাণে সংগ্রহ করা হবে তা ইরান নির্ধারণ করে। 

আরও পড়ুন

×