ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হান্টাভাইরাস সংক্রমিত প্রমোদতরি থেকে স্পেনের যাত্রীদের নামানো শুরু

হান্টাভাইরাস সংক্রমিত প্রমোদতরি থেকে স্পেনের যাত্রীদের নামানো শুরু
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ০১:৫০

হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া একটি প্রমোদতরি থেকে নিজ দেশের নাগরিকদের তীরে নামানো শুরু করেছে স্পেন। রোববার আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত স্পেনের কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে নোঙর করা জাহাজটি থেকে তাদের নামানো শুরু হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের যাত্রীদের নামানোর কথা রয়েছে।

স্পেনের নাগরিকদের প্রথমে ছোট নৌকায় পাঁচজন করে তীরে আনা হয়। পরে তাদের বাসে করে স্থানীয় বিমানবন্দরে নেওয়া হয়।

সরকারি কর্মকর্তারা জানান, যেসব যাত্রীর মধ্যে এখনো ভাইরাসটির উপসর্গ দেখা যায়নি, তাদের স্পেনের সামরিক উড়োজাহাজে করে মাদ্রিদে নেওয়া হবে। এরপর কোয়ারেন্টিনে রাখতে হাসপাতালে পাঠানো হবে। কোয়ারেন্টিনে থাকাকালে তারা যাতে সাধারণ মানুষের সংস্পর্শে আসতে না পারেন, সে বিষয়ে জোর দেওয়া হবে।

এমভি হোন্ডিয়াস নামের প্রমোদতরিটি গত বুধবার আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপভার্দের উপকূল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুরোধে যাত্রীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব নেয় স্পেন।

আরও পড়ুন

×