ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হয়েছে কলার সেই বিতর্কিত শিল্পকর্ম

ফ্রান্সের জাদুঘর থেকে চুরি হয়েছে কলার সেই বিতর্কিত শিল্পকর্ম
×

কমেডিয়ান নামের শিল্পকর্মের সামনে এক দর্শনার্থী। ফ্রান্সের মেতজ শহরে। ছবি: এএফপি

সিএনএন

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৩:০৫

ফ্রান্সের একটি জাদুঘর থেকে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের বিতর্কিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’-এর অংশ কলাটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

সিএনএনের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের স্থানীয় সময় গত শনিবার মেতজ শহরের ‘সেন্টার পম্পিদু-মেতজ’ জাদুঘরের একজন নিরাপত্তা কর্মী চুরির ঘটনাটি জানান। ওইদিনই জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। 

বিবৃতিতে বলা হয়, চুরির ঘটনাটি প্রদর্শনীতে থাকা শিল্পকর্মের প্রতি অবমাননা। এর ফলে দর্শনার্থীরা সাময়িকভাবে প্রদর্শনীর পুরো অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছেন। চুরির ঘটনার পর সেখানে আরেকটি নতুন কলা বসানো হয়েছে।

কমেডিয়ান নামের ওই শিল্পকর্মটিতে মূলত, একটি কলা স্কচটেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়েছে। এই শিল্পকর্মের কলা গায়েব হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। শিল্পী মাউরিজিও ক্যাটেলান শিল্পকর্মটি প্রথম প্রদর্শন করেন ২০১৯ সালে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তখন আরেক শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে শত শত দর্শনার্থীর সামনে খেয়ে ফেলেন।

২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার সিউলেও প্রদর্শনীর সময় কলা খেয়ে ফেলেন শিল্পকলার এক শিক্ষার্থী।

আরও পড়ুন

×