ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কংগ্রেসের সঙ্গে কি মমতার দল একীভূত হচ্ছে

কংগ্রেসের সঙ্গে কি মমতার দল একীভূত হচ্ছে
×

সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্থান টাইমসের সৌজন্যে

হিন্দুস্থান টাইমস

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২০:১৯ | আপডেট: ১০ জুন ২০২৬ | ২০:২৫

দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর থেকেই একটি গুঞ্জন জোরালো হয়েছে। জল্পনা চলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত হতে পারে মমতার দল তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকও একীভূত হওয়ার জল্পনায় বাড়তি হাওয়া দিয়েছে। 

সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবারের ওই বৈঠকে ইন্ডিয়া জোটের ভেতরে ঐক্য জোরদার করা এবং বিজেপির বিরুদ্ধে সমন্বিত কৌশল নিয়ে আলোচনা হয়েছে। 

লোকসভার এমপিদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল থেকে পদত্যাগের পর দলটির একীভূত হওয়ার আলোচনা সামনে এলো। মূলত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল বড় ধরনের অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে পড়েছে। 

নয়াদিল্লিতে বৈঠকের সময় রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দলের মধ্যে অভিন্ন বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার উপায় নিয়েও আলোচনা করেছেন। পাশাপাশি হায়দরাবাদে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিয়ে তাদের কথা হয়েছে।

এসব বিষয়কে কেন্দ্র করে যখন একীভূত হওয়ার গুঞ্জন চলছে, তখন বুধবার তৃণমূলের মমতাবিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে তৃণমূল একীভূত হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদের ৬৪ জন বিধায়কের সমর্থন আছে।’

তৃণমূলের আরেকজন এমপিও হিন্দুস্তান টাইমসকে বলেছেন, একীভূত হওয়ার খবরগুলো ভিত্তিহীন।

এদিকে একীভূত হওয়ার জল্পনার মধ্যে মমতাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলটির এমপি রাজু বিস্তা বলেছেন, তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে একীভূত হয়, তাহলে সেটিকে ‘ঘরে ফেরা’ হিসেবে নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হবে।

রাজু বিস্তার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। এখন দলটি যদি কংগ্রেসে ফিরে যায়, তাহলে তা কার্যত কংগ্রেসের আদর্শের কাছে আত্মসমর্পণের শামিল হবে। তৃণমূল তাদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারাবে।

আরও পড়ুন

×