ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এবার মিসরে সুয়েজ খালের কাছে ড্রোন হামলা

এবার মিসরে সুয়েজ খালের কাছে ড্রোন হামলা
×

মিসরের দামিয়েত্তা বন্দর। ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৮:৪৪

মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। দামিয়েত্তা বন্দরটি সুয়েজ খালের কাছে। এর মধ্য দিয়ে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথটিতেও জাহাজ চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলো।

হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে কড়াকড়ি আরোপের পর সৌদি আরবের তেলবাহী জাহাজ চলাচলের একমাত্র নিরাপদ রুট ছিল সুয়েজ খাল। দামিয়েত্তা বন্দরটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। বৃহস্পতিবার মিসরের মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বন্দরের দুটি জাহাজে আগুন লাগার কারণ ছিল ড্রোন হামলা।

মন্ত্রিসভা আরও জানায়, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। জাতীয় নিরাপত্তা রক্ষায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। এদিকে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, ড্রোনটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস স্টোরেজ ট্যাঙ্কার ‘এনরগোস উইন্টারে’ আঘাত হানে। সেখানে লাগা আগুন পরে আরেকটি জাহাজে ছড়িয়ে পড়ে।

বুধবার রাতে মার্কিন সামরিক বাহিনী জানায়, এই অঞ্চলে তাদের বাহিনীকে লক্ষ্য করে তেহরান হামলা চালিয়েছে। পাল্টা আঘাত হানা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক কমান্ড সেন্টার ও ড্রোন স্থাপনায়।

আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় কেশম দ্বীপে ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং দুই শিশু আহত হয়েছে। এছাড়া, জানজান প্রদেশে আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন

×