ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৭৬ আরোহী নিহত

ইরানে বিধ্বস্ত উড়োজাহাজের ১৭৬ আরোহী নিহত
×

তেহরানে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: আইএসএনএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ২৩:৪৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০০:৩৫

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত উড়োজাহাজে থাকা ১৭৬ জন আরোহী নিহত হয়েছেন।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬৭ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য। 

বিধ্বস্ত  উড়োজাহাজের ধ্বংসাবশেষ-এএফপি

স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১২ মিনিটে তেহরানের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটি ইউক্রেন এয়ারলাইন্সের।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএন জানিয়েছে, উড়োজাহাজটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। 

এই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কোনো সম্পর্ক আছে কি না, সে তথ্য এখন পর্যন্ত (বুধবার দুপুর ১২টা) কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×