ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর তেলের দাম বৃদ্ধি

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর তেলের দাম বৃদ্ধি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০২:২৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০২:৩০

ইরাকের মার্কিন জোট ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। 

বুধবারের ওই হামলার পর ইউরোপিয়ান এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্কে তেলের দাম ৪ শতাংশ বাড়ে। খবর গার্ডিয়ানের 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা দেখা দেওয়ায় এশিয়ার বাজারেও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংস্থা। এছাড়া বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে পারে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের মারাত্মক দরপতন ঘটেছে।

বুধবার ভোরে ইরাকে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন বাহিনীগুলোর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান।

আরও পড়ুন

×