ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার স্যাটেলাইট ইমেজ
ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরের স্যাটেলাইট ইমেজ-সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৩:০৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৪:০৫
ইরাকে যুক্তরাষ্ট্রের দু'টি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে ইরান।
ইরান হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলায় কেনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করতে ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটির কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে ইরান। খবর সিএনএনের।
ইউএস ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) বাণিজ্যিক সংস্থা প্ল্যানেটের তোলা কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
ছবিতে দেখা গেছে, হামলায় ঘাঁটির অন্তত পাঁচটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিডিলবারি ইনস্টিটিউটের বিশ্লেষক ডেভিড শামার্লার ছবিগুলো বিশ্লেষণ করে বলছেন, কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়।
- বিষয় :
- ইরাক
- ইরান
- ক্ষেপণাস্ত্র হামলা
- স্যাটেলাইট ইমেজ
