ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সমাজকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন

সমাজকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন
×
×

এ. কে. আজাদ

এ. কে. আজাদ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৩৭

| প্রিন্ট সংস্করণ

সমকাল-ব্র্যাক ব্যাংক সাহিত্য পুরস্কার ২০২৪ এবং ২৫-এ যারা পুরস্কৃত হলেন তাদের অভিনন্দন জানাই। বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও কথাশিল্পী সেলিনা হোসেনের প্রতি। আমি নিজে একটি বেসরকারি ব্যাংকের বোর্ড-সদস্য, তবু বলব সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) বা করপোরেট সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক যতটুকু এগিয়ে গেছে অন্য ব্যাংকগুলো পারেনি। আজকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার মতো শ্রদ্ধেয় মানুষজন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম থেকে এ রকম ব্যক্তি তৈরি করতে ব্র্যাক ব্যাংকের মতো অন্য ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। এটি করপোরেট সামাজিক দায়বদ্ধতা। আমাদের গ্রামগঞ্জে অনেক প্রতিভা পড়ে আছে। তাদের বিকশিত হওয়ার সুযোগ নেই। আজ যারা পুরস্কৃত হলেন তারা অনেকেই সমাজে স্বীকৃত, সম্মানিত, নিজ নিজ পেশায়ও স্বীকৃত। এর পরও যখন আনুষ্ঠানিকভাবে কাউকে সম্মানিত করা হয় তখন এক ধরনের গৌরব বোধ হয়। মনে হয় সমাজকে বুঝি কিছু দিতে পেরেছি। মনে সামান্য হলেও আত্মতৃপ্তি কাজ করে। সেই আত্মতৃপ্তি এগিয়ে যাওয়ার শক্তি, অনুপ্রেরণা। আমি মনে করি, আমাদের নতুন প্রজন্মকে যদি গড়ে তুলতে হয়, তাহলে ব্র্যাক ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সিএসআরে আরও অবদান রাখতে হবে। 

সমাজে আজ যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে আসতে হবে। সব শ্রেণির মানুষের প্রতি এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই। সরকারের একার পক্ষে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকারের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বিভিন্ন প্রতিষ্ঠানকে সিএসআরের ক্ষেত্রে উৎসাহ দেয়। আগামী দিনে সমাজকে আরও এগিয়ে নিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সাহিত্যে ও শিল্পে আমরা আরও অবদান রাখতে চাই। সৃজনশীলতাকে আরও উৎসাহিত করতে চাই। 
 

আরও পড়ুন

×