ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হৃদয়ের চর্চা বুদ্ধির চর্চা থেকে বিচ্ছিন্ন নয়

হৃদয়ের চর্চা বুদ্ধির চর্চা থেকে  বিচ্ছিন্ন নয়
×
×

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১০:৪২

| প্রিন্ট সংস্করণ

আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখি। সাধারণ কিন্তু আমি মনে করি, আমার মধ্যে সংবেদনশীলতা আছে। আমি হৃদয়ের চর্চা করতে পছন্দ করি। আবার আমি মনে করি, হৃদয়ের চর্চা বুদ্ধির চর্চা থেকে বিচ্ছিন্ন নয়। স্পর্শকাতরতাও আমার ভেতর আছে। স্পর্শকাতরতা আমাকে সংকীর্ণ করে। সংবেদনশীলতা আমাকে প্রসারিত করে। আমি মনে করি, ক্রমশ আমার ভেতর সংবেদনশীলতাই বেশি শক্তিশালী হয়ে উঠেছে স্পর্শকাতরতার তুলনায়। সংবেদনশীলতা আমাকে ক্রমশ সামাজিক করেছে, সজীব করে রেখেছে, সচল রেখেছে আমার লেখা ও সাংস্কৃতিক কাজ। লেখাকে আমি সাংস্কৃতিক কাজের অংশ হিসেবে দেখেছি এবং সেই সাংস্কৃতিক কাজ একটা সামাজিক কাজও বটে। আমি পড়ি কেবল যে শুধু নিজের আনন্দের জন্য তা নয়। আমি পড়ি লেখার জন্য, এবং লেখাটাই আমার প্রধান কাজ বলে আমার ধারণা। আমার বয়স হয়েছে কিন্তু আমার মনে হয় ঠিক এই বয়সের মধ্যে সমস্ত অভিজ্ঞতা ধারণ করে আমার এ রকমই করা উচিত ছিল, যা-যা আমি করেছি। সৃষ্টিশীল হতে হবে। যেখানেই আমি থাকি সেটাকে একটা সৃষ্টিশীল জায়গায় নিয়ে যাওয়া, উন্নত জায়গায় নিয়ে যাওয়া এবং সামাজিকভাবে উন্নয়ন করার চেষ্টা থাকতে হবে। আমার বয়স যদি আরও কম হতো, তাহলে বলতাম এ সম্মাননা আমার ওপর একটা দায়িত্ব অর্পণ করলো, আমার কাজকে আরও বর্ধিত করার। আমার উপলব্ধিটা হলো এই সম্মাননা আমাকে আরও গভীরভাবে চিন্তা করার দায়িত্ব দিল। বাইরের চোখ যদিও ক্ষীণ হয়ে আসছে, তবু এই ধরনের সম্মাননায় আমার ভেতরের চোখটা যেন আরও শক্তিশালী হবে। 

আরও পড়ুন

×